আনুশকা মা হচ্ছেন?

বিরাট কোহলি ও আনুশকা শর্মা ‘বলিউড তারকা আনুশকা শর্মা মা হতে চলেছেন।’ ভারতের অনলাইনে ভেসে বেড়াচ্ছে এ গুঞ্জন। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক...

বিরাট কোহলি ও আনুশকা শর্মা
‘বলিউড তারকা আনুশকা শর্মা মা হতে চলেছেন।’ ভারতের অনলাইনে ভেসে বেড়াচ্ছে এ গুঞ্জন। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এ নিয়ে নানা রকম আলোচনায় মেতেছেন। গুঞ্জনের পক্ষে কেউ কেউ হাজির করছেন নানা প্রমাণ।
গুঞ্জনের সূচনা একটি ভিডিও থেকে। গণেশ চতুর্দশী উদ্‌যাপনে সচেতনতামূলক এক প্রচারণায় হাজির হন আনুশকা শর্মা। আলোচনা শেষে উঠে দাঁড়ানোর সময় একজন প্রকৃত অন্তঃসত্ত্বা মায়ের ভঙ্গিতেই উঠে দাঁড়াতে দেখা গেছে তাঁকে। খুব সাবধানে, যাতে পেটে চাপ না পড়ে, সেভাবে উঠে দাঁড়ান তিনি। এ সময় তাঁর পরনে ছিল কালো, লম্বা, ঢোলা একটি জামা। আনুশকার পাশে ছিলেন তাঁর ‘সুই ধাগা’ ছবির নায়ক বরুণ ধাওয়ান। আসন থেকে ওঠার কসরত দেখে অনেকেই ধারণা করছেন, আনুশকা শর্মা নিশ্চিত অন্তঃসত্ত্বা।
তবে অপর একটি পক্ষের ধারণা, আনুশকা আসলে অসুস্থ। মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। তা ছাড়া ওই অনুষ্ঠানে কথা বলার সময় বরুণ ধাওয়ান তাঁর অসুস্থতার কথা বলেছেন। ব্যথা নিয়ে সেখানে হাজির হওয়ার জন্য আনুশকাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে ভারতের নেটিজেনরা নাছোড়বান্দা। তাঁদের দৃঢ় বিশ্বাস, বিরাট কোহলির স্ত্রী আসলেই অন্তঃসত্ত্বা। ইনস্টাগ্রাম ও টুইটারে বহু ভক্ত এ নিয়ে আলোচনা করছেন।
আনুশকাকে নিয়ে এ ধরনের গুজব এবারই প্রথম নয়। আগেও একবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুজব ছড়িয়েছিল। বিরাট কোহলির এক টুইট থেকে সেই গুজবের সূত্রপাত হয়। টুইটে বিরাট লিখেছিলেন, ‘অনেক ঘটনা আছে। আসল ঘটনাটি শিগগিরই জানাব।’ নানা কারণে বিরাটের এ টুইট থেকে ভক্তরা ধারণা করেন, আনুশকা বোধ হয় মা হতে চলেছেন।

যদিও প্রথমবারের সেই গুজব হালে পানি পায়নি। কিন্তু ক্ষেত্রবিশেষে এগুলো সত্য হয়। নেহা ধুপিয়ার কথাই ধরা যাক। গত মে মাসে অঙ্গদ বেদিকে বিয়ে করেন এই তারকা। কিছুদিন আগে হঠাৎ গুঞ্জন ওঠে, নেহা অন্তঃসত্ত্বা। পরে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর নেহা নিজেই প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

COMMENTS

Name

অপরাধ,3,অর্থনীতি,4,আন্তর্জাতিক,5,খেলাধুলা,4,ফিচার,3,বাংলাদেশ,3,বিজ্ঞান ও প্রযুক্তি,3,বিনোদন,4,রাজনীতি,2,শিক্ষা,6,
ltr
item
bdtimes52: আনুশকা মা হচ্ছেন?
আনুশকা মা হচ্ছেন?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhADotQvJfwNVYdbw7orLcPaKh7PuMQyX2Pu07ms68UbQDvBiNsWtscD55u1-Bh66P6YVdp-sHSheMNdwjB0y2OiE6rqm6iedV3lGvy65BnCD26H9hskV_Z162h2TSNqe06e56qmdNOhiY/s400/1f16b6eb6917546107267043f8cad2d9-5b9f8c4031923+%25281%2529.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhADotQvJfwNVYdbw7orLcPaKh7PuMQyX2Pu07ms68UbQDvBiNsWtscD55u1-Bh66P6YVdp-sHSheMNdwjB0y2OiE6rqm6iedV3lGvy65BnCD26H9hskV_Z162h2TSNqe06e56qmdNOhiY/s72-c/1f16b6eb6917546107267043f8cad2d9-5b9f8c4031923+%25281%2529.jpg
bdtimes52
https://bdtimes52.blogspot.com/2018/09/blog-post_94.html
https://bdtimes52.blogspot.com/
https://bdtimes52.blogspot.com/
https://bdtimes52.blogspot.com/2018/09/blog-post_94.html
true
6061916502580751019
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy